পর্তুগালে কমেছে করোনায় প্রাণহানি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পর্তুগালে মৃতের সংখ্যা কমলেও আক্রান্তের হার ওঠানামা করছে। এদিকে আলগার্ভ, মাদেইরাসহ বিভিন্ন পর্যটন অঞ্চলে নতুন আক্রান্তের হার শূন্যে নেমে আসায় পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দেশটি। স্পেনের করোনা পরিস্থিতিও এখন অনেকটাই স্বাভাবিক।

টানা এক সপ্তাহ ঊর্ধ্বগতির পর সোমবার (৮ জুন) ২০০ এর নিচে নামে নতুন আক্রান্তের সংখ্যা পর্তুগালে। তবে স্বস্তিতে নেই লিসবনের বাসিন্দারা। কারণ, দেশটিতে এখনো মোট আক্রান্তের ৭০ ভাগাই হচ্ছে রাজধানী লিসবনে।

লিসবনের আক্রান্তের এ বাড়তি প্রবণতার কারণে গত এক তারিখ থেকে শপিংমল খোলার যে সিদ্ধান্ত ছিল তা বাতিল করতে হয়েছে। তবে জরুরি অবস্থা থেকে নামিয়ে দুর্যোগময় পরিস্থিতিতে রয়েছে পর্তুগাল।

এদিকে জনমতে এখনো স্বস্তি ফেরেনি। নতুন আক্রান্ত্রের সংখ্যা উঠানামা করছে। তবে এর মধ্যে কেয়টি এলাকায় আক্রান্তের সংখ্যা কমেছে। আবার কয়েকটি এলাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রেণে এসেছে।

(এএইচএন/৯ জুন, ২০২০)


Comment As:

Comment (0)