করোনায় ব্যাপক লোকসানে নাইকি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অনলাইনে বিক্রি বাড়লেও নভেল করোনাভাইরাস মহামারীর কারণে চতুর্থ প্রান্তিকে নাইকির আয় অনেক কমেছে।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৈশ্বিক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এ কোম্পানিটি। খবর: এএফপি।

খবরে বলা হয়, গত ৩১ মে শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে নাইকির লোকসান হয়েছে ৭৯ কোটি ডলার। এতে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫১ সেন্ট।

আর বিশ্বের বেশির ভাগ দেশে বিক্রিতে পতনের জেরে নাইকির আয় ৩৮ শতাংশ কমে ৬৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

নাইকির সবচেয়ে বড় বাজার উত্তর আমেরিকায় আয় ৪৬ শতাংশ কমে ২২০ ডলারে দাঁড়িয়েছে। বৃহত্তর চীনের বাইরে কোম্পানির চারটি পরিচালন অঞ্চলের তিনটিতেই গত প্রান্তিকের আট সপ্তাহে নাইকির ৯০ শতাংশ স্টোর বন্ধ ছিল।

এর মধ্যেও আশাবাদের জায়গা হচ্ছে অনলাইন বিক্রি, যা গত প্রান্তিকে ৭৫ শতাংশ বেড়েছে।

নভেল করোনাভাইরাস ঠেকাতে নেয়া শাটডাউনের ফলে আয়ে বড় ধাক্কার খবর জানানো বৃহৎ কোম্পানির একটি হচ্ছে নাইকি। অন্যান্য বড় কোম্পানির চেয়ে ভিন্ন অর্থবছর অনুসরণ করে নাইকি যাদের চতুর্থ প্রান্তিক শেষ হয় ৩১ মে।

(এসএএম/২৭ জুন ২০২০)


Comment As:

Comment (0)