আবারো কিম জং উনের মৃত্যুর গুঞ্জন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এপ্রিলের পর আবারো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যুর গুঞ্জন শুরু হয়েছে। এবার প্রায় তিন সপ্তাহ ধরে কোথাও দেখা যায়নি তাকে।

উল্লেখ্য, ২০ দিন জনসম্মুখের বাইরে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেই সময় গুঞ্জন উঠেছিল তিনি মারা গেছেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে আসেন পহেলা মে।

কিন্তু গত ৭ জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া কিমের কূটনৈতিক সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র আদান-প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কনো এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কিমের স্বাস্থ্য নিয়ে আমাদের কাছে কিছু সন্দেহজনক তথ্য আছে। তিনি জানান, দেশটিতে করোনা ভাইরাস মহামারি ছড়িয়েছে। এ থেকে বাঁচতে কিম নানা উপায় অবলম্বন করছেন। তার চলাফেরা খুবই সন্দেহজনক।

উল্লেখ্য, ৭ জুনের পর রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া কিমের কূটনৈতিক সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র আদান-প্রদানের খবর দিলেও তার চেহারা দেখা যায়নি। তিনি জানান, দেশটিতে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়ানোয় প্রাণ বাঁচাতে কিম নানা উপায় অবলম্বন করছেন।

(এএইচএন/ ১ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)