বিশ্বের শক্তিধর রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখছে ভারত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লাদাখে সীমান্তে চীন-ভারতের মধ্যকার উত্তেজনার কমার লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। দুই দেশই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও সামরিক তৎপরতা বাড়িয়েই চলেছে।
চলমান পরিস্থিতিতে বিশ্বের একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত এক সপ্তাহ ধরে বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছেন।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জাপান এবং জার্মানির মতো প্রভাবশালী দেশগুলোর সঙ্গে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে ভারতের।
একদিকে চীনের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত, অন্যদিকে যোগাযোগ রাখছে প্রভাবশালী মিত্র দেশগুলোর সঙ্গেও।
সূত্র: রিপাবলিক।
(এএইচএন/০৪ জুলাই ২০২০)



