আগামী দিনগুলোয় বড় আকারের কর্মী ছাঁটাইয়ে যাবে এমঅ্যান্ডএস

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী কয়েক সপ্তাহের মধ্যে শত শত কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে ব্রিটিশ রিটেইলার মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) গ্রুপ।

বিভিন্ন সূত্রের বরাতে রোববার এ তথ্য জানায় স্কাই নিউজ।

আগামী দিনগুলোয় ব্যয়সাশ্রয়ী পরিকল্পনার অংশ হিসেবে এ ছাঁটাই করা হচ্ছে বলে জানায় স্কাই। এতে কয়েক হাজার কর্মী ঝুঁকিতে পড়বেন বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কত কর্মী ছাঁটাই হবে, এটা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

এমঅ্যান্ডএসের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমরা কোনো ধরনের অনুমানের ওপর মন্তব্য করি না। আমাদের যদি কোনো ঘোষণা দিতে হয় তাহলে সে বিষয়টি সহকর্মীরাই প্রথমে জানবেন।

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যেই গত মে মাসে নতুন পরিকল্পনা নিয়ে আসে এমঅ্যান্ডএস, যার মধ্যে রয়েছে কর্মী বহর ছোট করা, ব্যয় সাশ্রয় করা এবং স্টোর বন্ধ করা। রিটেইল চেইনটি সাত হাজার কর্মীকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং ১০০ থেকে ১২০টি স্টোর বন্ধ করে দিয়েছে।

(ডিএফই/২৭ জুলাই, ২০২০)


Comment As:

Comment (0)