বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সোমবার সকালে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দুপুরে তিনি ঢাকায় পৌঁছায়েছেন।
আগামী ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি।
ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী দেশটিরর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালন শেষে বেনাপোল সীমান্ত দিয়ে গত ২ অক্টোবর ঢাকা ছেড়েছেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
(এসআর / ৫ অক্টোবর ২০২০)



