বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থতার সংখ্যা ৫ কোটি ২৪ লাখ
বিনিয়োগবার্তা ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব। দ্বিতীয়বারের ধাক্কায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। যার ফলে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৭ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৮২১ জন।
এছাড়াও ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ১৯৫ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১৬ লাখ ৫৬ হাজার ৫৫৪ জন।
যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৩১৪ জন। মারা গেছেন প্রায় ৩ লাখ ১৪ হাজার ৬২৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৫১ হাজার ৫৯৪ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৪ হাজার ৪৯০ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৪২ হাজার ৬৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮২২ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।
(কেএইচকে / ১৭ ডিসেম্বর ২০২০)



