পদত্যাগ করলেন তোশিবার প্রেসিডেন্ট

বিনিয়োগবার্তা ডেস্ক: দুই হাজার কোটি টাকার বাইআউট বিডের (কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব সম্পত্তি কিনে নেয়া) মধ্যেই পদত্যাগ করলেন জাপানভিত্তিক বহুজাতিক কোম্পানি তোশিবার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নোবুয়াকি কুরুমাতানি। ব্যক্তিমালিকানাধীন ইকুইটি ফার্ম সিভিসি ক্যাপিটাল পার্টনারসের থেকে এ বিড কেনা হয়।

তবে এখনো জাপানি ব্যবসায়িক জোটটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে নোবুয়াকির পদত্যাগের কারণ জানানো হয়নি। খবর বিবিসি।

নিজের সাবেক কর্মস্থল সিবিসির এ নিলামের মধ্যেই পদত্যাগের এমন ঘোষণায় অন্যান্য অংশীদারের পক্ষ থেকে তীব্র সমালোচনার শিকার হয়েছেন নোবুয়াকি।

তোশিবার শেয়ার আগের চেয়েও বেশ বেড়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে ইলেকট্রনিকস জগতে নিজেদের আরো বৃহৎ প্রতিষ্ঠানে রূপান্তর করার।

তবে তোশিবার পক্ষ থেকে চাকরি ছাড়ার জন্য কোনো ধরনের প্রস্তাব বা চাপ নোবুয়াকির ওপর ছিল না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওসামু নাগায়ামা। তিনি বলেন, কুরুমাতানিকে চাকরিচ্যুত করার মতো কোনো ধরনের পরিকল্পনাই বোর্ডের ছিল না। কারণ তোশিবার সমৃদ্ধিতে তার বড় ভূমিকা ছিল। তিনি পদত্যাগ করেছেন তার নিজস্ব পছন্দ থেকেই।

(এসএএম/১৭ এপ্রিল ২০২১)


Comment As:

Comment (0)