অর্থনীতি পূনরুদ্ধারে ১২০০ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা থাইল্যান্ডের
বিনিয়োগবার্তা ডেস্ক: করোনা মহামারির পরিস্থিতিতে স্থানীয় অর্থনীতি চাঙ্গায় ৩৮ হাজার কোটি বাত বা ১ হাজার ২০০ কোটি ডলারের পরিকল্পনা হাতে নিয়েছে থাইল্যান্ড সরকার। খবর: ব্লুমবার্গ।
খবরে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে করোনার সর্বোচ্চ প্রাদুর্ভাবের বিষয়টি আমলে নিয়ে এ অর্থ বিনিয়োগ করছে প্রধানমন্ত্রী প্রায়ূত চ্যান ওচার সরকার। স্থানীয় ভোগ ও বিনিয়োগ চাঙ্গা এবং অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী করতে এ তহবিল ব্যয় হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রেকর্ড করোনা সংক্রমণের জেরে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
(এসএএম/২৬ এপ্রিল ২০২১)



