পর্যটকদের জন্য কোয়ারেন্টিন বিধিনিষেধ তুলে নিচ্ছে আবুধাবি

বিনিয়োগবার্তা ডেস্ক: আগামী ১ জুলাই থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কোয়ারেন্টিন বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবি।

দেশটির পর্যটন করপোরেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর: অ্যারাবিয়ান বিজনেস।

পর্যটন করপোরেশনের এক মুখপাত্র জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতকে আরো পর্যটকবান্ধব করে তুলতে কাজ করছেন তারা।

তিনি জানান, ১ জুলাই থেকে কোন কোন দেশের পর্যটকদের কোয়ারেন্টিন থাকতে হবে না, তার একটি তালিকা প্রকাশ করা হবে। তবে ১ জুলাইয়ের পরও ভারতসহ বেশকিছু দেশের পর্যটকদের কোয়ারেন্টিন বিধি পালন করতে হবে। করোনার প্রাদুর্ভাব বেশি এমন দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে দুটি পরীক্ষার প্রয়োজন পড়বে। ভ্রমণের আগে একবার এবং আবুধাবিতে পৌঁছানোর পর আরেকবার করোনা পরীক্ষা করাতে হবে ভ্রমণকারীদের।

(এসএএম/১৮ মে ২০২১)


Comment As:

Comment (0)