একবছরে আড়াই লাখ কর্মসংস্থান সৃষ্টি ইউএইর

বিনিয়োগবার্তা ডেস্ক: চলমান করোনা মহামারীর মধ্যেও ২ লাখ ৪৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। করোনায় বিশ্ব অর্থনীতি যেখানে বিপর্যস্ত এবং অনেক অর্থনীতিই সংকোচনের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে বেশ দৃঢ়তার পরিচয় দিচ্ছে উপসাগরীয় এ অর্থনীতি। খবর: খালিজ টাইমস।

ইউএইর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাখতুম জানান, গত বছর ২ লাখ ৪৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে ইউএই। বিশ্ব অর্থনীতি যেখানে ৪ শতাংশ সংকুচিত হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য ২০ শতাংশ কমেছে, সেখানে আমাদের অবস্থা বেশ ইতিবাচক।

রিটেইল এবং ই-কমার্স খাতে ১ লাখ এবং আর্থিক, প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন খাতে ১ লাখ ৪৮ হাজার কর্মসংস্থান হয়েছে। করোনা সংক্রমণ মোকাবেলায় সফলতা এবং আগেভাগে টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করায় ইউএই তাদের সীমান্ত খুলতে পেরেছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ ভ্রমণ ও পর্যটন খাত বেশ চাঙ্গা হয়েছে।

(এসএএম/২৪ মে ২০২১)


Comment As:

Comment (0)