ভারতীয় রেলওয়ের আয় কমেছে ৯৪ শতাংশ

বিনিয়োগবার্তা ডেস্ক: করোনা মহামারীর কারণে কয়েক দফা লকডাউনে ২০২০-২১ অর্থবছরে ভারত রেলওয়ের আয় হয়েছে মাত্র ১০ কোটি রুপি, যা বছরওয়ারি কমেছে ৯৪ শতাংশ। অথচ এর আগের বছরই ১৬০ দশমিক ৮৭ কোটি রুপি আয় করেছিল ভারতের জনপ্রিয় এ খাতটি। খবর: পিটিআই।

খবরে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে টিকিট বিক্রি থেকে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের আয় ছিল পাঁচ বছরের সর্বোচ্চ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে শিগগিরই আশাবাদের কিছু দেখছে না ভারতীয় রেলওয়ে।

(এসএএম/১৫ জুন ২০২১)


Comment As:

Comment (0)