মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান সত্য নাদেলা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে চেয়ারম্যান হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ সত্য নাদেলা। বুধবার (১৬ জুন) অনুষ্ঠিত বোর্ড সভায় তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।
১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দেওয়া নাদেলা ২০১৪ সাল থেকে সিইও পদে আছেন। পৃথিবীকে বদলে দেওয়া কোম্পানিটিতে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে।
নাদেলার নেতৃত্বে পিসি মেকার থেকে কোম্পানিটি ক্লাউড কম্পিউটিংয়ে অগ্রসর হয়েছে গত কয়েক বছরে। এই জগতে নাম লিখিয়ে ২ ট্রিলিয়ন ডলার আয় করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফট বিবৃতিতে বলেছে, জন থম্ফসনের স্থলাভিষিক্ত হতে সত্য নাদেলা ‘সর্বসম্মতভাবে নির্বাচিত’ হয়েছেন।
সূত্র: সিএনএন।
(ডিএফই/১৭ জুন, ২০২১)



