টেসলার শেয়ার বিক্রি করে দিল প্যানাসনিক
বিনিয়োগবার্তা ডেস্ক: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় থাকা নিজেদের শেয়ার বিক্রি করে দিল প্যানাসনিক।
সম্প্রতি জাপানি ইলেকট্রনিকস জায়ান্টটির এক মুখপাত্র জানান, ৪০ হাজার কোটি ইয়েন বা ৩৬১ কোটি ডলারে টেসলার শেয়ার বিক্রি করে দেয়া হয়েছে। টেসলার ওপর নির্ভরশীলতা কমানো এবং প্রবৃদ্ধিমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্যানাসনিক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে ৩ কোটি ডলারে শেয়ারপ্রতি ২১ দশমিক ১৫ ডলারে টেসলার ১৪ লাখ শেয়ার কিনেছিল প্যানাসনিক। ২০২০ সালের মার্চ নাগাদ ওই শেয়ারের মূল্য দাঁড়িয়েছিল ৭৩ কোটি ডলার। তারপর থেকে শেয়ারমূল্য সাতগুণ বেড়েছে এবং সর্বশেষ গত বৃহস্পতিবার শেয়ারপ্রতি মূল্য দাঁড়িয়েছিল ৬৭৯ দশমিক ৮২ ডলার।
(এসএএম/২৯ জুন ২০২১)



