৮৭০ কোটি ডলারে মরিসনস কিনে নিচ্ছে ফোর্ট্রেস ইনভেস্টমেন্ট

বিনিয়োগবার্তা ডেস্ক: ৮৭০ কোটি ডলারের বিনিময়ে যুক্তরাজ্যের চতুর্থ বৃহত্তম সুপারমার্কেট চেইন মরিসনস কিনতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্ট্রেস ইনভেস্টমেন্ট। খবর: অ্যাসোসিয়েটস প্রেস।

 

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ও কভিড-১৯ বিস্তারের কারণে এখন যুক্তরাজ্যের সম্পদের দাম তুলনামূলক কম। মহামারীর কারণে ক্রেতাদের অনলাইনে কেনাকাটা বেড়ে গেছে। ফলে মুদি-মনিহারি সামগ্রী বিক্রির দোকানগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ বেগ পেতে হচ্ছে। মে মাসে অনলাইনে কেনাকাটা ২৯ শতাংশ বেড়ে গেছে।

 

সরকারের পরিসংখ্যান বলছে, ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় তা ১০ দশমিক ৯ শতাংশ বেশি।

 

মরিসনস কিনে নিলেও এর কর্মীদের অধিকার অক্ষুণ্ন থাকবে। কর্মীরা ঘণ্টাপ্রতি কাজের জন্য পাবেন ১০ পাউন্ড করে। যুক্তরাজ্যজুড়ে মরিসনসের ৪৯৭টি দোকান ও ৩৩৯টি গ্যাস স্টেশন রয়েছে। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ১ লাখ ১০ হাজার কর্মী।

 

(এসএএম/০৫ জুলাই, ২০২১)


Comment As:

Comment (0)