কর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক করল ওয়ালমার্ট
বিনিয়োগবার্তা ডেস্ক: সদর দপ্তরের সব কর্মীর জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করেছে ওয়ালমার্ট। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ব্যবস্থাপকদেরও বাধ্যতামূলক টিকা নেয়ার কথা জানিয়েছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি। খবর: অ্যাসোসিয়েটেড প্রেস।
খবরে বলা হয়, মার্কিন প্রতিষ্ঠান ওয়ালমার্ট তার কর্মীদেরকে আগামী ৪ অক্টোবরের মধ্যে টিকা নিতে বলেছে। এছাড়া বেন্টনভিল-ভিত্তিক সংস্থাটি দোকান, ক্লাব, সরবরাহ ও গুদামে কর্মরত কর্মীদের আবারো মাস্ক ব্যবহার করতে তাগিদ দিয়েছে।
(এসএএম/০২ আগস্ট ২০২১)



