কোভিডের বুস্টার ডোজ স্থগিত চায় ডব্লিউএইচও

বিনিয়োগবার্তা ডেস্ক: স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলোকে সহায়তার প্রয়োজনে উন্নত দেশগুলোতে কোভিড-১৯ টিকা কার্যক্রমে বুস্টার ডোজের স্থগিতাদেশ চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যেসব দেশে পর্যাপ্ত পরিমাণে কোভিড টিকার প্রথম ডোজ দেয়া হয়নি সেসব দেশের সাহায্যার্থে এমন আবেদন জানান সংস্থাটির মহাপরিচালক ট্রেড্রেস অ্যাডহ্যানস। খবর: এপি।

 

তেদ্রোস আধানম বলেন, ধনী দেশগুলো প্রতি ১০০ জন নাগরিকের বিপরীতে ১০০ ডোজ কোভিড-১৯ প্রতিরোধী টিকার ব্যবস্থা করলেও স্বল্প আয়ের দেশগুলো প্রতি ১০০ নাগরিকের বিপরীতে মাত্র ১ দশমিক ৪ ডোজ টিকার ব্যবস্থা করতে পেরেছে। অনুন্নত দেশগুলোতে টিকার সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

 

ডব্লিউএইচও কর্তৃক মে মাসের ঘোষণার প্রতি ইংগিত দিয়ে তেদ্রোস জানান, প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে কোভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসতে হবে।

 

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজের প্রয়োগ বন্ধ রাখা উচিত। এ সময়ের মধ্যে প্রতিটি দেশের ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা প্রয়োজন।

 

(এসএএম/০৭ আগস্ট ২০২১)


Comment As:

Comment (0)