দ্বিতীয় প্রান্তিকে তুরস্কের শিল্পোৎপাদন বেড়েছে
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) তুরস্কের শিল্পোৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ।
দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে কর্মীপ্রতি ক্যালেন্ডার-সমন্বিত সূচক ১১০ দশমিক ৫ পয়েন্টে পৌঁছেছে। এক্ষেত্রে টেকসই ভোগ্যপণ্য উৎপাদনে রেকর্ড ৩৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খবর: রয়টার্স।
(এসএএম/১২ সেপ্টেম্বর ২০২১)



