জেপি মরগান

কর্মীদের ব্যবসায়িক ভ্রমণে সীমাবদ্ধতা আরোপ জেপি মরগানের

নিজস্ব কর্মীদের ব্যবসায়িক ভ্রমণে সীমাবদ্ধতা আরোপ করেছে জেপি মরগান। যুক্তরাষ্ট্রের যেসব কর্মী কভিড-১৯ টিকা গ্রহণ করেননি বা কভিড টিকা গ্রহণসংক্রান্ত তথ্য জানাননি তাদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংকটি। খবর: রয়টার্স।

 

একই সঙ্গে কভিড টিকা গ্রহণ না করা কর্মীদের সপ্তাহে দুবার করে কভিড পরীক্ষা করারও সিদ্ধান্ত নিয়েছে জেপি মরগান। বিনিয়োগ ব্যাংকটি জানায়, মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ একটি বড় অংকের অর্থ তাদের বেতন থেকে কেটে রাখা হবে। মূলত কভিড পরীক্ষাসংক্রান্ত খরচ বাবদ এ অংশ কেটে রাখা হবে।

 

ব্যাংকটি তার কর্মীদের কভিড-১৯ টিকা গ্রহণের জন্য চাপ প্রয়োগ করলেও এ ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। যেমনটা ব্যাংক অব আমেরিকা করপোরেটেড এবং ওয়েলস ফার্গো অ্যান্ড কোম্পানির মতো তারা কর্মীদের টিকার আওতায় নিয়ে নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেছে। প্রকাশিত স্মারকলিপিতে দেখা যায়, গ্রাহকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিতে যাওয়া কর্মীদের ক্ষেত্রে কভিড-১৯ টিকা-সংক্রান্ত প্রমাণপত্র প্রদর্শন বাধ্যতামূলক করেছে জেপিমরগান।

 

ব্যাংকটি আরো জানায়, ক্লায়েন্ট ফেসিং রুলস অনুযায়ী যেসব কর্মী তাদের প্রতিষ্ঠানে নতুন যোগদান করবেন অথবা ব্যবসায়িক ভ্রমণের জন্য আবেদন জানাবেন তাদের অবশ্যই কভিড টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)