অস্ট্রেলিয়া v  যুক্তরাজ্য

অস্ট্রেলিয়া থেকে হাইড্রোজেন আমদানি করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহারের জন্য হাইড্রোজেন আমদানি শুরু হচ্ছে। এজন্য একটি ব্যয়বহুল চুক্তিও হয়েছে। নির্মাণ শিল্পের সরঞ্জাম প্রস্তুতকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জেসিবি ও অস্ট্রেলিয়ার ফোর্টেকিউ ফিউচার ইন্ডাস্ট্রিজের (এফএফআই) সঙ্গে হাইড্রোজেন আমদানি ও সরবরাহের চুক্তি হয়েছে। আগামী বছরের শুরু থেকে পরিবেশবান্ধব এ গ্যাস আমদানি শুরু হবে। দ্য গার্ডিয়ান।

বিশ্ব এখন জীবাশ্ম জ্বালানির বিপক্ষে অবস্থান নিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ করে এমন জ্বালানি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস আলাদা। এটি যখন পোড়ানো হয়, তখন এটি কার্বন ডাই-অক্সাইড উত্পন্ন করে না। যে কারণে এটিকে ভারী শিল্প খাতের জ্বালানির বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বাসগুলোতে জ্বালানি হিসেবে এ গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। পাশাপাশি পাওয়ার ট্রাক, ট্রেন ও উড়োজাহাজসহ বিভিন্ন যানবাহনেও এটি ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা যাবে।

এফএফআই জানিয়েছে, তাদের পরিবেশবান্ধব এ হাইড্রোজেন শতভাগ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন হয়। প্রতিষ্ঠানটির প্রধান অ্যান্ড্রু ফরেস্ট বলেন, কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে যুক্তরাজ্যের যে লক্ষ্যমাত্রা তা পূরণে সহায়তা করবে এ চুক্তি।

বিনিয়োগর্বাতা/এসআর/


Comment As:

Comment (0)