মায়েরস্ক

তৃতীয় প্রান্তিকে মায়েরস্কের মুনাফা ৫৫০ কোটি ডলার

আয় বেড়েছে বিশ্বের বৃহত্তম শিপিং প্রতিষ্ঠান এপি মুলার-মায়েরস্ক এ/এস এর। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৮ শতাংশ আয় বৃদ্ধির কথা জানিয়েছে ডেনিশ প্রতিষ্ঠানটি। খবর: এপি।

 

কোপেনহেগেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে মায়েরস্ক রেকর্ড পরিমাণ ১ হাজার ৬৬০ কোটি ডলার আয় করেছে। গত বছরের একই সময়ে আয়ের পরিমাণ ছিল ৯৯০ কোটি ডলার। এ সময়ে সংস্থাটির মুনাফার পরিমাণ ৫৫০ কোটি ডলারে পৌঁছেছে। যেখানে গত বছরের একই সময়ে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ৯৪ কোটি ৭০ লাখ ডলার।

 

মায়েরস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরেন স্ক্রু বলেন, চলমান ব্যতিক্রমী বাজার পরিস্থিতিতেও আমরা গ্রাহকদের জন্য কার্গো চলাচল অব্যাহত রাখতে সক্ষমতা বাড়িয়েছি। এ সময়ে যুক্তরাষ্ট্রে উচ্চ চাহিদা এবং সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল।

 

অর্থনীতি পুনরুদ্ধারের এ সময়ে গাড়ি থেকে শুরু করে আসবাবপত্র পর্যন্ত সবকিছুতে উচ্চ চাহিদা তৈরি হয়। প্রয়োজন দেখা দেয় শিপিং ক্ষমতা বাড়ানোর। তবে কনটেইনার ও কর্মী ঘাটতি বন্দরগুলোয় পণ্যজট সৃষ্টি এবং বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয়।

 

এক বিবৃতিতে মায়েরস্ক জানিয়েছে, সরবরাহ চেইনে পণ্যজটের অনিশ্চয়তার মধ্যে সংস্থার মূল পণ্য পরিবহন ব্যবসা খুব বেশি প্রসারিত হবে বলে মনে হচ্ছে না। এজন্য সংস্থাটি সম্প্রতি উড়োজাহাজে পণ্য পরিবহনের নেটওয়ার্ক বিস্তৃত করার ঘোষণা দেয়। সে লক্ষ্যে মায়েরস্ক বিশ্বজুড়ে পণ্য পরিবহন সংস্থা সেনেটর ইন্টারন্যাশনালকে অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি তিনটি কার্গো উড়োজাহাজও লিজ নিচ্ছে সংস্থাটি। আগামী বছর উড়োজাহাজগুলো পণ্য পরিবহন করবে। এছাড়া ২০১৪ সালের মধ্যে দুটি বোয়িং উড়োজাহাজও মায়েরস্কের কার্যক্রমে যুক্ত হবে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)