প্রাক্তন সভাপতিদেরকে সম্মাননা দেবে বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: সংগঠনের প্রাক্তন সভাপতিদেরকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদ। একইসঙ্গে বিজিএমইএ’র নিজস্ব প্রকাশনা ``Apparel Story'' এর বিশেষ সংস্করণ ‘লাল সবুজের বাংলাদেশ: গৌরবের ৫০ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংগঠনটি জানায়, আগামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২০২১) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় গার্ডেন কিচেন (১৪তলা), শেরাটন, বনানী, ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মসূচি উদযাপন করবে বিজিএমইএ।
এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৫০ বছরত্রা উদযাপন উপলক্ষে বিজিএমইএ বাংলাদেশের ৫০ বছর ও বিজিএমইএ’র ৪০ বছরের অর্জন স্মরণ করে নিজস্ব প্রকাশনা ``Apparel Story'' এর বিশেষ সংস্করণ প্রকাশ করবে। একই অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রাক্তন সভাপতিগণকে সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছে সংগঠনটি।
বিনিয়োগবার্তা/এসএএম//



