গোল্ডম্যান স্যাকস’র কর্মী ও সেবাগ্রহিতাদের বুস্টার ডোজ নেয়া বাধ্যতামূলক
ডেস্ক রিপোর্ট: মার্কিন অফিসের কর্মী ও সেবা নিতে আসা গ্রাহকদের কভিড টিকার বুস্টার ডোজ নেয়া বাধ্যতামূলক করেছে বিশ্বের অন্যতম বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। নতুন বছরে মার্কিন বিনিয়োগ ব্যাংকটির নতুন এ নির্দেশনা কার্যকর হবে। খবর: রয়টার্স।
ব্যাংকটির একজন মুখপাত্র বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে গোল্ডম্যান স্যাকসের মার্কিন শাখাগুলোর প্রবেশের ক্ষেত্রে বুস্টার ডোজের প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি জানুয়ারির শুরু থেকে ব্যাংকের কর্মীদের সপ্তাহে দুবার কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। সম্প্রতি কর্মীদের নতুন এ নীতি জানিয়ে দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র জুড়ে ক্রমবর্ধমান সংক্রমণের পরিপ্রেক্ষিতে এ নীতি গ্রহণ করেছে ব্যাংকটি।
এ কারনে বেশ কয়েকটি ওয়াল স্ট্রিট ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান ছুটিতে জমায়েত বাতিল করেছে। চলতি বছরের শেষ পর্যন্ত কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



