আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে ভ্রমণ বিধিনিষেধ শিথিল

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ প্রতিরোধী টিকা নেয়া ভ্রমণকারীদের পরীক্ষার নেতিবাচক ফলাফল দেখানোর প্রয়োজনীয়তা বাদ দিয়েছে আয়ারল্যান্ড। গত ০৬ জানুয়ারি থেকে নতুন এ বিধি কার্যকর হয়েছে। তবে টিকা না নেয়া যাত্রীদের পৌঁছার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষার নেতিবাচক রিপোর্ট দেখাতে হবে। খবর: রয়টার্স।

খবরে বলা হয়, কোভিডের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ মোকাবেলায় এক মাস আগে পরীক্ষার প্রয়োজনীয়তা চালু করেছিল আয়ারল্যান্ড। তবে দেশটিতে শনাক্ত হওয়া অধিকাংশ সংক্রমণই এখন ওমিক্রন। গত দুই সপ্তাহে কোভিডের নতুন ধরনের এ সংক্রমণের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এরই পরিপ্রেক্ষিতে আইরিশ সরকার বিধিনিষেধ আরো কঠোর করে। দেশটির নাইটক্লাব বন্ধ এবং পাব ও রেস্তোরাঁগুলোকে রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)