রাজধানী ও আশেপাশের এলাকায় সেহরি ও ইফতারের সময়সূচি

সৌদি আরবে রোজা শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।

সৌদি আরব কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
খবর-খালিজ টাইমসের।

নতুন চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে শুক্রবার শাবান মাসের শেষ দিন ছিল বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি। তাদের পক্ষ থেকে বলা হয়, শনিবার পবিত্র রমজান মাস শুরু হবে।

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়। তবে চূড়ান্তভাবে বিষয়টি নির্ভর করে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার উপর। জাতীয় চাঁদ দেখা কমিটি সারাদেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তার আলোকে এই সিদ্ধান্ত দিয়ে থাকে।

সৌদি ছাড়াও অস্ট্রেলিয়ার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রোজা শুরু হচ্ছে শনিবার।

তবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে এদিন চাঁদ দেখা না যাওয়ায় এ দুই দেশে রোজা শুরু হবে রোববার। ব্রুনাইয়েও রমজান মাস শুরু হবে রোববার। সে দেশেও চাঁদ দেখা যায়নি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)