রাশিয়া

১৮ ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

ডেস্ক রিপোর্ট: ব্রাসেলসের ‘অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে ১৮ জন ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া।

ব্রাসেলসের অভিযোগ, এসব কূটনীতিক তাদের পেশা বাদ দিয়ে ভিন্ন তৎপরতায় লিপ্ত হয়েছেন। এসব রুশ কূটনীতিককে ব্রাসেলস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

ফলে তাদেরকে শিগগিরই মস্কো ত্যাগ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: পার্সটুডে।

ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১০ দিন আগে ১৯ জন রুশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাসেলস থেকে বহিষ্কার করে।

সম্প্রতি ইউক্রেনের বুচা শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে কিয়েভ। এরপর থেকে গত কয়েকদিনে ইউরোপীয় ইউয়িন রাশিয়ার প্রায় ২০০ দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটে।

এদিকে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মস্কো ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে।

মস্কো ওয়াশিংটনকে বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে ‘অনিশ্চিত পরিণতির মুখোমুখি হতে হবে। রাশিয়া আমেরিকার কাছে এ ব্যাপারে লিখিত যে প্রতিবাদলিপি পাঠিয়েছে তার একটি কপি দৈনিকটির হস্তগত হয়েছে।

এতে বলা হয়েছে, ইউক্রেনে সমরাস্ত্র প্রেরণ ও মোতায়েন করা হলে যুদ্ধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)