রাশিয়ার তেলই কিনবে হাঙ্গেরি
নিজস্ব প্রতিবেদক: রাশিয়া থেকে তেল নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে হাঙ্গেরি জানিয়েছে, আপতত তাদের কাছে রাশিয়ার কোনো বিকল্প নেই। তাই রাশিয়ার তেলের ওপর দেয়া নিষেধাজ্ঞায় তারা যোগ দেবে না। আপতত রাশিয়া থেকেই তেল কিনবে তারা।
রাশিয়া থেকে তেল আমদানিতে ইইউ নতুন করে আরও এক দফা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ঊর্ধ্বমুখী জার্মানিসহ ইইউর তেলের বাজার। সোমবার (৩০ মে) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ পার্লামেন্টে সর্বসম্মতিতে নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি স্পষ্ট করেন কমিশনের প্রেসিডেন্ট। তবে হাঙ্গেরিতে অব্যাহত থাকবে রাশিয়ার তেল সরবরাহ।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে ইইউর একের পর এক নিষেধাজ্ঞার মুখোমুখি রাশিয়া। সোমবার (৩০ মে) ষষ্ঠ বারের মতো রাশিয়ার বিরুদ্ধে ইইউ নতুন করে আরও একবার নিষেধাজ্ঞা জারির পর থেকে জার্মানিসহ ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রেও জ্বালানি তেলের দর যেন পাগলা ঘোড়া। রাশিয়া থেকে আমদানি করা ডিজেল, পেট্রল কিংবা অকটেন ও অপরিশোধিত প্রায় সব তেলই প্রতি ব্যারেলে হঠাৎ করে দাম বেড়ে গেছে ৩ থেকে ৬ শতাংশ। যা মার্চের পর থেকে নতুন রেকর্ড।
এদিন ইইউ পার্লামেন্টে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও উরসুলা ফন ডেয়ার লাইয়েন। এ সময় ২০২২ সালের মধ্যেই রাশিয়ার তেলের ওপর থেকে ইইউর নির্ভরতা ৯০ শতাংশ কমিয়ে আনার বিষয়েও খসড়া চূড়ান্ত করার বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
বিনিয়োগবার্তা/এসএল//



