ভিয়েতনামের পোশাক কারখানা

বস্ত্র ও পোশাক রফতানিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভিয়েতনাম

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের প্রথমার্ধে বস্ত্র ও পোশাক রফতানি রেকর্ড সর্বোচ্চে দাঁড়াতে পারে।

সম্প্রতি ভিয়েতনাম টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভু ডুক গিয়াং জানান, জানুয়ারি থেকে জুনের মধ্যে ভিয়েতনামের বস্ত্র ও পোশাক রফতানি ২ হাজার ২০০ কোটি ডলার ছাড়াতে পারে। খবর: নিক্কেই এশিয়া।

চীনের সাংহাইয়ের প্রলম্ভিত লকডাউনে বিভিন্ন উপকরণ সংগ্রহে সমস্যা দেখা দিলেও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিভিন্ন অঞ্চল ও দেশের সঙ্গে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির ফলে ভিয়েতনামের বৈদেশিক বাণিজ্য চাঙ্গা ছিল।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রফতানিকারক দেশ ভিয়েতনাম। সম্প্রতি সাক্ষরিত কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে (সিপিএটিপিপি) স্বাক্ষরের ফলেও দেশটির রফতানিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে।

ভু ডুক গিয়াং বলেন, বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ফলে গত পাঁচ বছরে ভিয়েতনামের তৈরি পোশাক শিল্পে আকর্ষণীয় প্রবৃদ্ধি হচ্ছে। কভিড-১৯ সংক্রমণ হ্রাস, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পোশাকের চাহিদা বৃদ্ধিতে ভিয়েতনামের উৎপাদনমুখী খাত চাঙ্গা হয়েছে। তবে সাম্প্রতিক মূল্যস্ফীতি ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তাদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে চলতি বছরের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্রয়াদেশ হ্রাসের আশঙ্কা করছেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)