Elon Mask

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক, শেয়ারে ধস

বিনিয়োগবার্তা ডেস্ক: অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার বিশাল চুক্তি বাতিল করলেন বিশ্বের অন্যতম বিলিওনিয়ার ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ ঘোষণায় টুইটারের শেয়ার ৬ শতাংশ কমে গেছে।

শুক্রবার টুইটার কেনার ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, টুইটার তাদের ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি গত এপ্রিল মাসে টুইটার কেনার সিদ্ধান্ত নেওয়ার পর দীর্ঘকাল ধরে চলা গল্পের সর্বশেষ মোড় এই ঘোষণা।

এদিকে চুক্তি বাতিলের ঘোষণার পর টুইটার কর্তৃপক্ষ আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সিকিউরিটি অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো চিঠিতে মাস্কের আইনজীবী বলেন, টুইটার ভুয়া অ্যাকাউন্টের তথ্য চেয়ে করা একাধিক অনুরোধে সাড়া দেয়নি বা তারা বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু এটা কোম্পানির ব্যবসায়িক কর্মক্ষমতার জন্য মৌলিক দিক।

চিঠিতে বলা হয়েছে, টুইটার কখনো মাস্কের অনুরোধ উপেক্ষা করেছে, কখনো এগুলোকে অযৌক্তিক মনে হওয়ায় প্রত্যাখ্যান করেছে। আবার কখনো মাস্ককে অসম্পূর্ণ তথ্য দিয়ে সেগুলোকে মানতে বলেছে।

মাস্কের ঘোষণার পর টুইটার চেয়ারম্যান ব্রেট টেলর একটি টুইট বার্তায় লিখেছেন, উভয় পক্ষের মধ্যে একটি সম্ভাব্য দীর্ঘ এবং দীর্ঘস্থায়ী আইনি লড়াই শুরু হচ্ছে।

বিনিয়োগবার্তা/ডিএফই/


Comment As:

Comment (0)