যুক্তরাজ্যের খাদ্য রফতানি

ইইউতে যুক্তরাজ্যের খাদ্যপণ্য রফতানি কমেছে

ডেস্ক রিপোর্ট: বেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের খাদ্যপন্য রফতানি কমেছে ১৯ শতাংশ। ব্রেক্সিটের ১৫ মাসে খাদ্য রফতানি মূল্য কমে দাঁড়িয়েছে ২৪০ কোটি পাউন্ডে।

ব্রিটিশ সরকারের এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি) বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর: দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিটের পরে আমলাতান্ত্রিক জটিলতা দ্বিগুণ হওয়ার পাশাপাশি কভিড মহামারীর প্রভাবে দেশটির সামগ্রিক রফতানি কমে গিয়েছে। যুক্তরাজ্য চলতি বছরের প্রথম তিন মাসে সে প্রভাব কিছুটা কাটিয়ে উঠেছে।

ব্রেক্সিটের কারণে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত খাদ্যপণ্যের রফতানি কমেছে ১৯ শতাংশ। গত ১৫ মাসে দেশটির খাদ্য রফতানি কমে ১ হাজার ৪০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। হ্যাজেলউডস চার্টার্ড অ্যাকাউন্ট্যাসি ফার্মের পণ্য পর্যালোচনা অনুসারে, খাদ্য রফতানি কমার পরিমাণ ব্রেক্সিটের আগের ১৫ মাসের ১ হাজার ২৮০ কোটি পাউন্ডের চেয়ে কম। পচনশীল পণ্য যেমন স্ট্রবেরি, পনির ইত্যাদির রফতানি হ্রাসের কারণে এ পতন ঘটেছে। সবচেয়ে বেশি কমেছে ফল ও সবজির রফতানি। এটি ১৫ মাসে ৪৪ শতাংশ কমে ৮৪ কোটি ৭ লাখ পাউন্ডে দাঁড়িয়েছে। ব্রেক্সিটের আগে এ দুটি পণ্য রফতানি ছিল ১৫০ কোটি পাউন্ড।

অন্যদিকে একই সময়ে মাংস ও মাছ রফতানি কমেছে ১৬ শতাংশ। এটি ৩৫০ কোটি পাউন্ড থেকে কমে ২৯০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। দুগ্ধজাত পণ্য রফতানি কমেছে ১৬০ কোটি পাউন্ড থেকে ১৪০ কোটি পাউন্ড। কঠোর কাস্টম নীতিমালা এবং বন্দরে পণ্য খালাসে বিলম্ব হওয়ার কারণে যুক্তরাজ্যের পচনশীল পণ্য ইইউতে পাঠানো কঠিন হয়ে উঠেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)