সেীদি আরব ও যুক্তরাষ্ট্র

জো বাইডেনের সৌদি সফর

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ১৮ অংশিদারিত্ব চুক্তি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যে ১৮টি অংশিদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে এসব চুক্তির আওতায় জ্বালানি, যোগাযোগ, মহাশূন্য স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে।

সম্প্রতি  সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকালে চুক্তিগুলো করা হয় খবর: রয়টার্স

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র অন্যদিকে আরব বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ সৌদি আরব সম্প্রতি দুই বৃহৎ অর্থনীতির দেশগুলোর মধ্যে মোট ১৮টি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা এসপিএর বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রতিরক্ষা সংস্থা বোয়িং রেথিওনের সঙ্গে চুক্তিগুলো করা হয় এছাড়া স্বাস্থ্যসেবা সংস্থা মেডট্রনিক, ডিজিটাল ডায়াগনস্টিকস এবং ইকভিয়ার সঙ্গে চুক্তি করে দেশটি পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি হয়

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)