গোল্ডম্যান স্যাকসের মুনাফা কমেছে
ডেস্ক রিপোর্ট: গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) বিশ্বের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাকসের মুনাফা অর্ধেকে নেমে এসেছে।
মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি নিউইয়র্কভিত্তিক ব্যাংকটি জানায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২৭৭ কোটি ডলার আয় করেছে। এতে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়ায় ৭ ডলার ৭৩ সেন্ট। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৫৩৫ কোটি ডলার। ওই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৫ দশমিক শূন্য ২ ডলার।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বজুড়ে অর্থনীতিতে মন্দা পরিস্থিতিই গোল্ডম্যানের মুনাফা হ্রাসের কারণ। গত বছরের তুলনায় এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বিনিয়োগ ব্যবসার আয় ৪১ শতাংশ কমেছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে গোল্ডম্যানের মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ কোটি ডলার। অথচ, গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ১ হাজার ৫৩৯ কোটি ডলার।
বিনিয়োগবার্তা/এসএএম//



