স্পেনে ১২০ কোটি ইউরো বিনিয়োগ করবে মার্সিডিজ
ডেস্ক রিপোর্ট: স্পেনের ভিটোরিয়া কারখানায় ১২০ কোটি ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বৈশ্বিক অটোমোবাইল জায়ান্ট মার্সিডিজ বেঞ্জ।
সংস্থাটির কর্মীরা একটি নতুন শ্রমচুক্তি সমর্থন দেয়ার পরে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। কারখানাটির প্রায় পাঁচ হাজার কর্মীর মধ্যে ৫৭ শতাংশ চুক্তির পক্ষে ভোট দিয়েছে।
এ চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত কাজের শর্ত ও বেতন বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এটি প্রতিষ্ঠানটিকে নতুন মডেল ও বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনে বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। খবর: রয়টার্স।
বিনিয়োগবার্তা/এসএএম//



