অ্যামাজনের বিনিয়োগে শঙ্কায় ভারতীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা

এবারও লোকসানের মুখে অ্যামাজন

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন‘২২) লোকসানের মুখে পড়েছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন। এ নিয়ে টানা দুই প্রান্তিক লোকসানের মুখ দেখল প্রতিষ্ঠানটি।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিয়াটলভিত্তিক ই-কমার্স জায়ান্টটি জানায়, কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর ব্যবসা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালাচ্ছে অ্যামাজন। ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে অ্যামাজন ২০৩ কোটি ডলার লোকসান করে। শেয়ারপ্রতি ২০ সেন্ট হারায় সংস্থাটি। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৭৭৮ কোটি ডলার।

তবে অ্যামাজনের জন্য এ বছরের শুরুটা হয় লোকসান দিয়ে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটি ৩৮৪ কোটি ডলার লোকসান গুনেছিল। ২০১৫ সালের পর এই প্রথম লোকসান করে সংস্থাটি।

ফ্যাক্টসেটের জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ১২ সেন্ট মুনাফা করবে অ্যামাজন। তবে মুনাফা অর্জনের বদলে বরং লোকসানের মুখ দেখেছে সংস্থাটি। লোকসান করলেও আয় ঊর্ধ্বমুখী ছিল অ্যামাজনের। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১২ হাজার ১২০ কোটি ডলার আয় করে। অথচ ওয়াল স্ট্রিটের পূর্বাভাসে বলা হয়েছিল, ওই সময়ে আয় হবে ১১ হাজার ৯০০ কোটি ডলার।

এ বিষয়ে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি এক বিবৃতিতে জানান, আয় বাড়ার পেছনে মূল প্রভাবক প্রাইম মেম্বারশিপে বিনিয়োগ বৃদ্ধি। সদস্যদের আরো সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে।

গত বছরের তুলনায় অ্যামাজনের সাবস্ক্রিপশন পরিষেবা ১০ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের অনুমান, প্রাইম ডে শপিং ইভেন্ট চলাকালীন প্রতিষ্ঠানটি ৪৬০ কোটি ডলার আয় করবে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে এ আয়োজন করা হয়। তবে এ বছর তৃতীয় প্রান্তিকে আয়োজনটি করা হয়। বৈদেশিক বিনিময় হারের অস্থিতিশীলতার জন্য বিক্রি কিছুটা কম ছিল এবার।

এ বিষয়ে গ্লোবাল ডাটার ব্যবস্থাপনা পরিচালক নিল সন্ডারস বলেন, বিক্রি কমা সত্ত্বেও অ্যামাজনের কার্যক্রম বেশ ভালো ছিল। তবে তা তুলনামূলক কম।

২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ওয়্যারহাউজ ও ডাটা সেন্টারের সংখ্যা দ্বিগুণ করেছে মার্কিন ই-কমার্স জায়ান্টটি। ভোক্তা চাহিদার সঙ্গে তাল মেলাতেই ওয়্যারহাউজ ও ডাটা সেন্টারের পরিমাণ বাড়িয়ে চলেছে অ্যামাজন। এতে করে ব্যয় বেড়েছে প্রতিষ্ঠানটির। অ্যামাজনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ব্রায়ান ওলসাভস্কি বলেন, এ বছরের জন্য সম্প্রসারণ পরিকল্পনা কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)