হংকং

যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে হংকং থেকে ১ লাখ ৪০ হাজার আবেদন

ডেস্ক রিপো্ট: চলতি বছরের জুন মাস শেষে যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করেছেন হংকংয়ের ১ লাখ ৪০ হাজার ৫০০ মানুষ।

ফ্রি মালয়েশিয়া টুডে ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের জাতীয় নিরাপত্তা আইনের কঠোর নীতির কারণে হংকংয়ের বাসিন্দারা দেশ ছাড়তে উদ্বুদ্ধ হচ্ছে।

এক পরিসংখ্যানে জানা যায়, হংকংয়ের কর্মক্ষম জনসংখ্যা তিন বছরে ৬ শতাংশ কমে ৩৭ লাখ ৬ হাজারে দাঁড়িয়েছে।

চলতি মাসে প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, জুন শেষে হংকংয়ে জনসংখ্যা ছিল ৭০ লাখ ২৯ হাজার। যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ২০ হাজার কম। ১৯৬১ সালে জনসংখ্যা গণনা শুরুর পর এবারই সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে অঞ্চলটিতে।

জনসংখ্যা হ্রাসের কারণ ‘প্রাকৃতিক বলে উল্লেখ করছে হংকং সরকার।

সরকারের সর্বশেষ তথ্যে বলা হয়, এক বছরের ব্যবধানে হংকং থেকে দেশ ছেড়েছে ১ লাখ ১০ হাজার বাসিন্দা।

২০১৯ সালের শেষে হংকংয়ের জনসংখ্যা সর্বোচ্চ ছিল। তারপর অঞ্চলটিতে ২০ বছরের কম বয়সীদের সংখ্যা ৯৭ হাজার কমেছে।

প্রতিবেদনে বলা হয়, চীনা সরকার হংকংয়ের স্কুলগুলোতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এ কারণে অনেক পরিবার তাদের সন্তানদের স্বাধীনভাবে শিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্য ও কানাডায় পাঠাচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)