UK Prime Minister

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণে লিজ ট্রাস

যুক্তরাজ্যের অগ্রগতির জন্য সংস্কার অভিযানে নামার ঘোষণা

বিনিয়োগবার্তা ডেস্ক: দ্বায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের নব নিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘আমাদের দেশ ওইসব মানুষেরাই গড়েছেন যারা নিজেদের কাজ করেন। আমি নিশ্চিত, একসঙ্গে কাজ করে আমরা জ্বালানি সংকট, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক মন্দার যে ঝড় যুক্তরাজ্যকে আঘাত করেছে সে ঝড় থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমরা আমাদের অর্থনীতি পুনঃনির্মাণ করতে পারব এবং আধুনিক দক্ষ ব্রিটেন হয়ে উঠতে পারব। আমি জানি আমরা পারব।” 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ১০ নং ডাউনিং স্ট্রিটে দেওয়া প্রথম ভাষণে দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ট্রাস বলেন, যুক্তরাজ্যে কর্মসংস্থান, নির্মাণ এবং অগ্রগতির জন্য তিনি তার সংস্কার অভিযানে নামবেন। তার সরকার যুক্তরাজ্যকে এমন দেশে পরিণত করবে যেখানে ‘উচ্চ বেতনে চাকরি, নিরাপদ সড়ক এবং প্রত্যেকে নিজেদের যোগ্যতা অনুযায়ী সব জায়গায় প্রাপ্য সুযোগ পাবেন। এবং এটি বাস্তবায়নে আমি আজ এবং প্রতিটি দিন কাজ করে যাব।

এ সময় বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করেন ট্রাস। এ সংকট মোকাবেলা করতে নিজে সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা করেছেন বলে জানান তিনি। 

এর আগে টোরি নেতৃত্ব পাওয়ার প্রতিযোগিতার সময়ও তিনি বারবার কর কর্তন ও সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে ‘বলিষ্ঠ পরিকল্পনা’ করেছেন বলে জানিয়ে ছিলেন। যদিও তিনি ঠিক কী পরিকল্পনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। 

এদিনও বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যে কর্মসংস্থান, নির্মাণ এবং অগ্রগতির জন্য তিনি তার সংস্কার অভিযানে নামবেন। তার সরকার যুক্তরাজ্যকে এমন দেশে পরিণত করবে যেখানে ‘উচ্চ বেতনে চাকরি, নিরাপদ সড়ক এবং প্রত্যেকে নিজেদের যোগ্যতা অনুযায়ী সব জায়গায় প্রাপ্য সুযোগ পাবেন।

ভাষণে নিজের পূর্বসুরিও প্রশংসা করে ট্রাস বলেন, বরিস জনসন ব্রেক্সিট সম্পন্ন করেছেন। তিনি কোভিড-১৯ টিকার ব্যবস্থা করেছেন এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ইতিহাস তাকে একজন অত্যন্ত ফলপ্রসূ প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখবে।

স্বাস্থ্যসেবা খাত নিয়ে তিনি বলেন, জনগণ যেন প্রয়োজন অনুযায়ী চিকিৎসক দেখাতে পারেন এবং এনএইচএস এর সেবা পান তা তিনি নিশ্চিত করব। আমরা আমাদের স্বাস্থ্যসেবা খাতকে আরও মজবুত করব।

দেশের এই গুরুতর সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার (৫ সেপ্টেম্বর) কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ট্রাস। তিনি আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।-বিবিসি

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)