জ্বালানি

বিশ্ববাজারে তেলের দাম ৭ মাসে সর্বনিম্ন

 আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে জ্বালানি তেলের দাম। প্রতিদিন হু হু করে বাড়তে শুরু করেছিল বিশ্ব অর্থনীতির অন্যতম এই হাতিয়ার। কিন্তু গেল কয়েকমাস ধরে বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের মূল্য।

বুধবার (৭ সেপ্টেম্বর) তেলের দাম ১ মার্কিন ডলারেরও বেশি কমেছে। এতে গত ৭ মাসে বিশ্ববাজারে সর্বনিম্ন অবস্থানে এলো তেলের দাম। 

বুধবার সকালে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে ১.০৮ মার্কিন ডলার কমে যায়। আগের সেশনের তুলনায় শতাংশের হিসেবে যা এক দশমিক ২ শতাংশ কম।

 এতে করে ব্যারেল প্রতি তেলের দাম নেমেছে ৯১.৭৫ ডলারে। গত সাত মাসের মধ্যে এই হার সর্বনিম্ন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ব্যারেল প্রতি ৯১.২০ মার্কিন ডলার। 

এছাড়া বুধবার প্রথম সেশনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১.২০ ডলার কমে ৮৫.৬৮ মার্কিন ডলারে নেমেছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)