ব্রিটেনের রানী

রানী এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে আগামী ১৯ সেপ্টেম্বর। বাকিংহাম প্রাসাদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর: বিবিসি।

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সী এলিজাবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ৭০ বছর ধরে রাজকীয় ক্ষমতার সর্বোচ্চ মর্যাদায় আসীন ছিলেন তিনি।

রানীর মৃত্যুর পর গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হয়েছে দ্বিতীয় এলিজাবেথের ছেলে রাজা তৃতীয় চার্লস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার ব্যালমোরাল প্রাসাদ থেকে রানীর কফিন বের করা হবে। মঙ্গলবার এডিনবরা বিমানবন্দর থেকে রয়াল এয়ারফোর্সের বিমানে কফিন এসে পৌঁছবে লন্ডনে। আর বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে রানীর কফিন নেয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।

সোমবার শেষকৃত্য সম্পন্ন হবার আগে পর্যন্ত চারদিন রানীর মরদেহ ওয়েস্টমিনস্টার অ্যাবে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হবে। এ সময় সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর যথাযথ আনুষ্ঠানিক শেষে রানীকে সমাহিত করা হবে সেন্ট জর্জেস চ্যাপেলে। এ আয়োজনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)