বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে চলমান করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৯৪৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৯ জনের।
শনিবার (২৪ সেপ্টেম্বর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৩৫৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৮ হাজার ৭২৭ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫৯ জনের এবং শনাক্ত হয়েছে ৩৩ হাজার ২৩৮ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ৮৬১ জন এবং মৃত ৯১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//



