কানাডায় বাড়ির দামে রেকর্ড পতন
বিনিয়োগবার্তা ডেস্ক: কানাডায় আগস্টে মাসভিত্তিক বাড়ির দামে রেকর্ড পতন হয়েছে। যদিও বছরওয়ারি হিসাবে বাড়ির দাম বেড়েছে। সুদের হার ক্রমবর্ধমান থাকায় দেশজুড়ে আবাসন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।
কানাডার প্রধান বাজারগুলোয় একক পরিবারের বসবাস উপযোগী বাড়ির দাম ট্র্যাক করা টেরানেট-ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল কম্পোজিট হাউজ পাইস ইনডেক্স অনুসারে, আগস্টে দেশটিতে বাড়ির দাম আগের মাসের তুলনায় রেকর্ড ২ দশমিক ৪ শতাংশ কমেছে। দেশটির হ্যামিলটন, অন্টারিও, হ্যালিফ্যাক্স ও নোভা স্কটিয়ায় বাড়ির দামে তীব্র পতন হয়েছে।
এ সূচক মে মাসের রেকর্ড সর্বোচ্চের তুলনায় এখন ৪ দশমিক ১ শতাংশ পিছিয়ে রয়েছে। মাসভিত্তিক হিসাবে গত মাসে হেমিলটনের বাড়ির দাম ১০ দশমিক ৫ শতাংশ, হ্যালিফ্যাক্সে ৮ দশমিক ৭ শতাংশ ও টরন্টোতে ৮ দশমিক ৩ শতাংশ কমেছে। যদিও এ সূচক বছরওয়ারি হিসাবে ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে ২০২১ সালের একই সময়ের তুলনায় বাড়ির দাম ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//



