নাইজেরিয়ায় মসজিদে হামলা

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়।

গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলা চালানো হয়।আমিমু মুস্তাফা নামে এক স্থানীয় ব্যক্তি জানান, ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে’।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দেননি। রয়টার্সের তরফে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি রাজ্য পুলিশ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)