সু চি

সু চি ও তার উপদেষ্টার আরও ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক শন টারনেলকে আজ ৩ বছরের কারাদণ্ড দিয়েছে।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত এ দণ্ড দেন।

বার্তা সংস্থা রয়ার্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩ বছর করে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একটি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। যার সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড।

আদালতে সু চি ও শন টার্নেল নিজেদের নির্দোষ বলে দাবি করেন। এর আগে গত বছর সামরিক অভ্যুত্থানের পর সু চিসহ তার বেশ কয়েকজন অর্থনৈতিক উপদেষ্টা, রাজনীতিক, আইনপ্রণেতা, কূটনীতিক ও সাংবাদিকদের গ্রেপ্তার করে জান্তা সরকার। এরপর সু চির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা করে। 

নোবেলজয়ী সু চি বিভিন্ন মামলায় ১৭ বছরের কারাদণ্ড পেয়েছেন। বেশিরভাগ মামলা ছিল দুর্নীতির। সু চি তার বিরুদ্ধে সব মামলার অভিযোগ প্রত্যাখান করে আসছেন। 

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)