ই-গেমে ৩ লাখ ৮৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন সৌদি যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক: বিনোদনের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান।
রবিবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ই-গেম খাতে ৩৮ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৮৫ হাজার কোটি টাকা) বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।
এই বিনিয়োগের ফলে বিশ্বে ই-গেমের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে সৌদি আরব। এ অর্থ সেভি গেম ফান্ড নামে একটি তহবিলের মাধ্যমে দেয়া হবে।
সৌদি যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তার আওতায় এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
তেল-গ্যাসের পর সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে বিনোদন খাতে।
বিনিয়োগবার্তা/এমআর//



