সুভান্তে প্যাবো

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সুভান্তে প্যাবো

আন্তর্জাতিক ডেস্ক: ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সাভান্তে পাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে পাবোকে।

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সোমবার এবারের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য বাবদ পাবো পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।

গতবছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেন। সূর্যের ঊষ্ণতা কিংবা প্রিয়জনের স্পর্শ মানবদেহ কীভাবে অনুভব করে, তার গবেষণায় এই গবেষকরা আবিষ্কার করেছেন তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর।

চিকিৎসায় নোবেলের মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শুরু হল। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষ ১০ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে পুরস্কার বিজয়ীর নাম।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)