বিশ্বজুড়ে করোনা

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে চলমান মহামির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৫৩ হাজার ১৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ২৫৯ জন।এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১ হাজার ১৬৬ জনের। বিশ্বে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে হয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৩১৭ জনে।

শনিবার (৮ অক্টোবর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ২২৯ জনের মৃত্যু হয়েছে।শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫২৪ জন। এরপর প্রাণহানিতে শীর্ষে রয়েছে জার্মান ও রাশিয়া। এছাড়া সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মান, তাইওয়ান, ইতালি ও ফ্রান্সে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)