পিআইএফ

বন্ড বিক্রি করে ৩০০ কোটি ডলার সংগ্রহ করেছে পিআইএফ

বিনিয়োগবার্তা ডেস্ক: মূলধন বাজারে বন্ড বিক্রির মাধ্যমে ৩০০ কোটি ডলার আয় করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। খবর: বার্তা সংস্থা রয়টার্স।

মূলধন বাজারে ঋণ গ্রহণের জন্য যে বন্ড বা সম্পত্তি বন্ধক রাখা হয় সেটি বিনিময় করা হয়ে থাকে। ইকুইটি মার্কেটের মতো এখানে সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি তহবিল তৈরিতে এ মার্কেট ব্যবহার করে থাকে।

ব্যাংক নথির তথ্যানুযায়ী, ১০০ বছর মেয়াদি ৫০ কোটি ডলারের বন্ড বিক্রি হয়েছে যাদের ইল্ড ধরা হচ্ছে ৬ দশমিক ৭ শতাংশ।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তহবিলটির হাতে রয়েছে ৬০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ। জ্বালানি তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এ তহবিল গঠন করেছে সৌদি সরকার। ২০২৫ সালের মধ্যে এ তহবিলটির আওতায় সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চান সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

পিআইএফ ২০২৬ সাল নাগাদ পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও টেকসই পানি সরবরাহ এর আওতাভুক্ত। ২০৬০ সাল নাগাদ শূন্য কার্বন নিঃসরণকারী দেশে পরিণত হওয়ার লক্ষ্যেও কাজ করছে মধ্যপ্রাচ্যের শীর্ষ অর্থনীতির এ দেশটি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)