নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৭৬
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৭৬ জন হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, আনাম্বারা রাজ্যের ওগবারু এলাকায় স্থানীয় সময় শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা প্রদেশের ওগবারু এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে এবং দুর্ঘটনাকবলিত নৌকাটিতে কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন।
নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মূলত নিজেদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য ওই নৌকায় উঠেছিলেন তারা।
উল্লেখ্য, চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামম্বারাসহ ২৯টিই বন্যার সাক্ষী হয়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও ফসল ভাসিয়ে নিয়েছে। বিপাকে ফেলেছে অন্তত পাঁচ লাখ মানুষকে।
বিনিয়োগবার্তা/এমআর//



