ফিলিপস

আর্থিক ক্ষতির জেরে ৪ হাজার কর্মী ছাঁটাই করলো ফিলিপস

আন্তর্জাতিক ডেস্ক: চলমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বড়সড় লোকসানের মুখে পড়েছে। 

মেটা, গুগলসহ আরও অনেক কর্পোরেশন ইতোমধ্যেই কর্মী ছাঁটাই করেছে। এবার লোকসানের তালিকায় নতুন করে নাম লিখিয়েছে নেদারল্যান্ডভিত্তিক বহুজাতিক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিলিপস। 

এতে করে মোটা দাগে কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে প্রতিষ্ঠানটি। 

সোমবার (২৪ অক্টোবর) কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে ৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।ছাঁটাইয়ের এ সংখ্যা কোম্পানির মোট কর্মীর ৫ শতাংশ।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাপক লোকসানের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে শতক পার করা কোম্পানিটি। তবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা জানিয়েছেন সংস্থার নতুন সিইও রয় জেকবস। 

উল্লেখ্য, চলতি বছরের শেষ কয়েক মাসে ৪৩০ কোটি ইউরো লোকসান হয়েছে ফিলিপসের। এজন্য কোভিডের মতো মহামারির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)