নারী কাজে ফিরেছেন

বিশ্বজুড়ে করোনায় চাকরি হারানো ৭০ শতাংশ নারী কাজে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারি চলাকালে চাকরি হারানো প্রায় ৭০ শতাংশ নারী কাজে ফিরেছেন। 

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য দেয় বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট (পোভার্টি অ্যান্ড ইক্যুইটি গ্লোবাল প্র্যাকটিস) আয়াগো ওয়াম্বিলে বলেন, চাকরি হারানো প্রায় সব পুরুষই কাজে ফিরেছেন। তবে অনেকের উপার্জনই আগের তুলনায় কমেছে। মহামারির কারণে অনেকে আবার দরিদ্র হয়ে পড়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ মহামারির সামাজিক-অর্থনৈতিক প্রভাব এবং নীতির প্রতিক্রিয়া: ভবিষ্যতের শিক্ষা' শিরোনামের সমীক্ষাতে আরও দেখা যায়, শ্রমবাজারে ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের অংশগ্রহণ ৫১ শতাংশ থেকে কমে ৪৯ শতাংশ হয়েছে। 

বিশ্বব্যাংকের সমীক্ষায় আরও দেখা যায়, অন্তত ৩১ শতাংশ পরিবার মহামারির সময় তাদের জরুরী প্রয়োজন মেটানোর জন্য ২৫ হাজার টাকাও উপার্জন করতে পারেনি। 

তবে, চলতি বছরের মে মাসে এ সংখ্যা ৪ শতাংশের নেমে এসেছে। এদিকে বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন বলেন, করোনাকালীন সময়ে বেকারত্বের হার ৯ শতাংশ থেকে দ্বিগুণ হয়ে ১৮ শতাংশ হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)