বিমানের এমডির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চলাচল ও গ্রাহক সেবা উন্নয়নে সহযোগিতা করবে জাপান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং গ্রাহক সেবা উন্নয়নে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (H.E. Mr. ITO Naoki)।
মঙ্গলবার (১ নভেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎ করেন তারা।
এসময় বিমানের এমডি ও সিইও বলাকায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
আনুষ্ঠানিক বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং গ্রাহক সেবা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে জাপানের মান্যবর
রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//



